মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।



আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ার ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‌্যাবের মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ভিডিও থেকে শনাক্ত করে গুলি ছোড়ায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে গ্রেপ্তার করা হয়েছে।

‘পিস্তল ঠেকিয়ে’ সোনালী ব্যাংকের ৮ লাখ টাকা ছিনতাই, কর্মকর্তাসহ আহত ৪